জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

  মোঃ আরিফুল হক সাহিন 

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাকিবুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি শিশু সদন, এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গুলিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার  ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, হিসাব রক্ণ কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা জোনের ডিজিএম মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।  অপরদিকে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে  শহিদ মিনরে পুস্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

1

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

2

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

3

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

4

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

7

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

8

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

9

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

10

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

11

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

12

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

13

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

14

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

15

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

16

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

17

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

18

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

19

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

20