জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ

আল আমিন মীর 


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ। শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ এ সম্মান অর্জন করে প্রতিষ্ঠানটি।

‎একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল। দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন।

‎এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর ফলাফলে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী অধ্যাপক নির্বাচিত হয়েছেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান। পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও একাডেমিক উৎকর্ষতায় অবদানের জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

‎এই অর্জনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনরা মনে করছেন, এই স্বীকৃতি তাড়াশ মহিলা ডিগ্রী কলেজকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎কলেজ কর্তৃপক্ষ এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও শিক্ষার মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

1

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

2

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

3

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

4

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

5

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

6

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

7

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

9

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

10

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

11

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

12

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

13

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

14

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

15

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

16

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

17

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

18

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

19

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

20