জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

শাখাওয়াত হোসেন মোল্লা 
  

মাদারীপুরের শিবচরে গত ২১ নভেম্বর 
২০২৫ রাত ১,২০ ঘটিকার দিকে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ড যাদুয়ারচর এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভুয়া ডিবি পরিচয়ে খেলনা পিস্তল, ওয়্যারলেসসেট ও হ্যান্ডকাপ দিয়ে ভয় দেখিয়ে শেকপুর নিবাসী জনৈক সলেমান নামক মাইক্রোবাস চালকের কাছ থেকে তার মালিকানাধীন টিআরএক্স হাইএক্স মাইক্রো, ঢাকা মেট্রো -চ-৫৬-০৭৭২ ডাকাতি করে। তিনি ঢাকা হতে মাইক্রোবাসটি মেরামত শেষ করে নিজ এলাকা শিবচরের শেকপুর পৌঁছানোর আগেই অঞ্জাত ১০-১২ জন লোক যাদূয়ারচর নামকস্থানে তার গাড়ি আরেকটি গাড়ি দিয়ে রাস্তা অবরোধ করে ডিবি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তাদেরকে ডাকাতদল মারধর করে পাঁচ্চর এলাকায় ফেলে যায়।পরে তিনি শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেলের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম ডাকাতদের শনাক্ত ও অবস্থান নিনয় করে কুমিল্লা,সাভার ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশ উক্ত অভিযানে ০৪ জন ডাকাত ও তাদের দেখানো স্থান হতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় ডাকাতি হওয়া ০৩ টি মাইক্রোবাস ও ০১টি প্রাইভেটকার,ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া গাড়ীর নাম্বারপ্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাত ১/ আল আমিন (৩৬) পিতা - মোঃ হায়দার আলী,সাং ধোপাডাঙ্গা,ইউ: নতুন বাজার, জেলা: গাইবান্ধা।
২/পারভেজ হোসেন (৩০), পিতা -মোঃ কামাল হোসেন, সাং হেমায়েত পুর,থানা, সাভার, জেলা, ঢাকা।
৩/জাকির ইসলাম (২৩) পিতা -আব্দূল মান্নান, সাং আদর্শ গ্রাম,থানা,ডোমার, জেলা, নীলফামারী।৪/মোঃ সবুজ হোসেন (৩৪) পিতা মাওদী ইসলাম,মাতা, মমতা বেগম, সাং কুড়াগাও,থানা, সাভার, জেলা, ঢাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

1

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

2

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

3

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

4

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

5

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

6

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

7

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

8

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

9

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

10

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

11

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

12

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

13

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

14

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

15

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

16

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

17

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

18

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

19

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

20