জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার মাঠ

মোঃ আবুসুফিয়ান তালুকদার
সিরাজগঞ্জের সলংগা থানার এরোন্দা গ্রাম যেন এখন প্রকৃতির আঁকা এক হলুদ ক্যানভাস। চোখ যতদূর যায়, শুধু সরিষার হলুদ ফুল আর ফুল—পৌষের হিমেল বাতাসে দোল খেতে খেতে সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্যের রাজ্য। বিস্তীর্ণ মাঠজুড়ে গাঢ় হলুদের এই সমারোহ প্রকৃতিপ্রেমীদের যেমন মুগ্ধ করছে, তেমনি ব্যস্ত করে তুলেছে মৌচাষিদের।
নরম ও উর্বর মাটিতে কৃষকের যত্নে বেড়ে ওঠা সরিষা ক্ষেত এখন প্রাণবন্ত। মৃদু বাতাসে তিরতির করে কেঁপে ওঠা ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। তাদের অবিরাম আনাগোনায় গ্রামীণ পরিবেশ হয়ে উঠেছে আরও মনোরম ও জীবন্ত।

দিন দিন দেশে ভোজ্য তেলের চাহিদা বাড়ায় সলংগা উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা চাষের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এরোন্দা গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ জমি সরিষা আবাদে উপযোগী হওয়ায় কৃষকেরা এ ফসলের দিকে ঝুঁকছেন বেশি। সরিষা আবাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌসুমী মৌমাছির তৎপরতাও বেড়েছে বহুগুণ। ফলে সরিষা ফুলের মধু সংগ্রহে মাঠে নেমেছেন অভিজ্ঞ মৌচাষিরা।
সরিষা ক্ষেতের পাশে সারি সারি কাঠ ও স্টিলের তৈরি বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করা হচ্ছে। মৌমাছিরা ফুল থেকে ফুলে উড়ে মধু সংগ্রহ করে ফিরে এসে বাক্সে জমা করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এভাবে মধু আহরণ কার্যক্রম চলছে।

সলংগা থানা এরোন্দা গ্রামের সরিষা খেতে মৌচাষি মো. শামীম বেশ কয়েকটি বাক্স স্থাপন করেছেন। তিনি জানান, প্রতিটি বাক্সের ভেতরে সাতটি কাঠের ফ্রেম থাকে, যেখানে মোম দিয়ে তৈরি বিশেষ সিট লাগানো হয়। বাক্সগুলো কালো পলিথিন ও চট দিয়ে মোড়ানো থাকে এবং ভেতরে রাখা হয় রানী মৌমাছি। এসব মৌমাছিই ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে।

মৌচাষি মো. শামীম আরও জানান, চলতি মৌসুমে ইতোমধ্যে সরিষার ফুল থেকে কয়েক দফা মধু আহরণ করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে মধু সংগ্রহ কিছুটা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে তিনি ২০ থেকে ২৫ মণ পর্যন্ত মধু সংগ্রহের আশা করছেন।

সরিষার হলুদ ফুলে মোড়া এরোন্দা গ্রামের এই দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গ্রামীণ অর্থনীতিতেও এনে দিয়েছে নতুন সম্ভাবনার আলো—যেখানে কৃষি ও মধুচাষ একসঙ্গে গড়ে তুলছে জীবিকার নতুন দিগন্ত।
 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

1

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

2

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

3

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

4

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

5

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

6

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

7

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

8

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

9

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

10

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

12

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

13

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

14

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

15

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

16

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

17

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

18

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

19

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

20