Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিকল্প হিসেবে

মোঃ রাতুল হাসান লিমন
আসন্ন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে—এমন খবর গত কয়েকদিন ধরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও আইসিসি এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা বা যোগাযোগ করেনি। বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে স্কটল্যান্ডের খেলোয়াড়রা প্রস্তুত থাকলেও আইসিসি এখন পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করেনি। স্কটল্যান্ড বর্তমানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বাইরে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল হওয়ায় তারা সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে স্কটিশ কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি সম্মান দেখিয়ে আইসিসির সঙ্গে নিজেরা যোগাযোগের উদ্যোগ নিচ্ছেন না।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে যে, দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করেছে এবং নির্ধারিত সূচি ও গ্রুপে খেলার জন্য চাপ দিচ্ছে।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আইসিসি এখনো কোনো দল প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং স্কটল্যান্ডের সঙ্গে কোনো পদক্ষেপের জন্য যোগাযোগ করেনি।
উল্লেখ্য, অতীতে রাজনৈতিক কারণে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে নিজেদের প্রত্যাহার করে নিলে স্কটল্যান্ড তাদের স্থলাভিষিক্ত হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। আইসিসি ২১ জানুয়ারির মধ্যে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত চেয়েছে বলে জানা গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

1

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

2

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

3

মাদক

4

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

5

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

6

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

7

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

8

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

9

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

10

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

11

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

12

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

13

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

14

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

15

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

16

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

17

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

18

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

19

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

20