জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আ'লীগ নেতার দখলকৃত খাল উদ্ধার করতে পারিনি প্রশাসন

সাব্বির হোসাইন আজিজ 
মাদারীপুর প্রতিনিধি

কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তৈরি হবে সোনার বাংলাদেশে। দেশের বিভিন্ন জেলায় দখলকৃত সরকারি খাল উদ্ধার ও খালে পানি প্রবাহে কার্যকরি ভূমিকা পালন হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলায় নেই উপজেলা প্রশাসনের কোন কার্যকরি ভূমিকা। কৃষক সমাজ ও বিভিন্ন শ্রেনীর মানুষের দাবিতে ডাসারে উপজেলায় সিমানা নির্ধারন পর্যন্তই রয়েছে সীমাবদ্ধ।


জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার ৩৩ নং ধামুসা মৌজার কাঠালতলা বাজার সংলগ্ন সরকারি খালটি অবৈধ ভাবে আওয়ামীলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেন ও সৈয়দ শাহ আলম ভরাট করে বহুতল পাকা ভবনসহ আধাপাকা দোকান ঘর নির্মান করেন। স্থানীয় কৃষক সমাজ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ দীর্ঘবছর যাবত সরকারি খালটি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে দাবি করে আসলেও খালটি আওয়ামী লীগ নেতার দখল থেকে আজও উদ্ধার হয়নি। এ ব্যাপারে একাধিক বার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে খানিকটা নরেচরে বসে প্রশাসন। একপর্যায় সরকারি সার্ভেয়ার ও কানুগো দ্বারা খালটির সিমানা নির্ধারন হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত হচ্ছে না সরকারি খালটি। অন্যদিকে দখলদার উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সৈয়দ বেলায়েত হোসেন চ্যাণেঞ্জ ছুরে লোকমুখে বলেন, এলাকাবাসী আমার তৈরি স্থাপনা উচ্ছেদ করতে যদি পারে, তাহলে হাতে চুরি পরে এলাকায় ঘুরবো। যারা উচ্ছেদ করবে, তাদেরকে (মেও) দিয়েছি। খাল উদ্ধারে প্রশাসনের গড়িমসিকেই দাই করেছেন স্থানীয় এলাকাবাসী।

আব্দুর রহিম, সামাদ মাতুব্বর সহ একাধিক কৃষক বলেন, এই খালটি দিয়ে যে পানি প্রবাহ হত, সেই পানি দিয়ে আমরা কৃষি কাজ করে ফসল ফলাতাম। আমরা অসহায় কৃষক তাই আমাদের বারবার দাবি করলেও প্রশাসন গুরুত্ব দিচ্ছেনা।

এ ব্যাপারে সরকারী খাল দখলকৃত সৈয়দ বেলায়েত হোসেন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বলেন, এখনও দেখি আওয়ামীলীগ নেতার কথায় প্রশাসন চলে। তা নাহলে সরকারি খালটি কেন উদ্ধার হবে না। প্রশাসন যে নিরব রয়েছে কেন, আমরা বুঝতে পারছি। 

এ ব্যাপারে ডাসার উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা মাহবুবা ইসলাম বলেন, আমরা তালিকা তৈরির কাজ করছি। দ্রুত উচ্ছেদের নোটিস করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

1

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

2

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

3

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

4

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

5

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

6

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

7

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

8

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

9

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

10

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

11

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

12

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

13

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

14

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

16

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

17

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

18

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

19

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

20