Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন



 ফয়ছল আহমদ নুমান

সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে মানবাধিকার সচেতনতা বিস্তারের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন-জৈন্তাপুর উপজেলা শাখা দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।

দিনের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে জৈন্তাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনায় মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইনের সঞ্চালনায় উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংগঠনের উপদেষ্টা বাহারুল আলম বাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমির গোলাম কিবরিয়া, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমেদ, জৈন্তাপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ময়নুল মোরসালিন রুহেল, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, ইউপি সদস্য সেলিম আহমেদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ সমাজ গঠনে মানবাধিকার রক্ষা অপরিহার্য। তারা উল্লেখ করেন, বিদ্বেষ, সহিংসতা ও বৈষম্য মানবাধিকারকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে; তাই সহনশীলতা, পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধের ধারাকে শক্তিশালী করতে হবে পরিবার থেকে সমাজের প্রতিটি স্তরে। নতুন প্রজন্মকে মানবাধিকার শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বাড়ানো-দু’টিকেই তারা সময়ের দাবি বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হোসেন আহমেদ, সদস্য সুহেল আহমেদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মিনু রানী দেব, সাহেদ আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, সাইদুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মানবাধিকার সুরক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা, সমাজে ইতিবাচক মূল্যবোধের প্রচার বৃদ্ধি এবং বৈষম্যহীন মানবিক ভবিষ্যৎ নির্মাণে সমন্বিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শেষাংশে আয়োজকরা বলেন, মানবাধিকার কাগজে-কলমে নয়-মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। প্রতিটি মানুষের মর্যাদা অটুট রাখাই মানবতার সর্বোচ্চ বিজয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

1

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

2

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

3

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

4

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

5

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

6

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

7

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

9

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

10

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

11

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

12

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

13

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

14

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ আহত ২ জন

15

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

16

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

17

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

18

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

19

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

20