জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

 মো ওমর খান সানি 

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজ হল রুমে নারী প্রতি সহিংসতা  প্রতিরোধ ও জেন্ডার সংবেদনশীলতার বিষয়ে ০৬ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায়  কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 তাড়াইল থানা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত কর্মশালায় নারী প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার সংবেদনশীলতা নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন, উন্মুক্ত কর্মশালা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ এর অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। উক্ত কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, তাড়াইল থানার সেকেন্ড অফিসার লুৎফর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী রবীন্দ্র সরকার। কর্মশালায় কলেজের ৯০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন। নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই তাড়াইল উপজেলার আওয়াধীন কোনো ইউনিয়ন, অঞ্চল বা গ্রামে কোথাও যেন বাড়তে না পারে এই জন্য নারী সহিংসতা, বাল্য বিবাহ, ইভটিচিং প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালাছে তাড়াইল থানা পুলিশ।  

   কর্মশালায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান মন্তব্য করেন আমরা পরিশীলিত মূল্যবোধ নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমোজের জন্য কতটুকু কাজ করছি ? কতজন অসহায় নারী শিশুর পাশে দাড়াতে পারছি ? দিন দিন মানুষ আধুনিক প্রযুক্তির আড়ালে সামাজিকভাবে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। বেড়ে চলেছে সামাজিক নানান অপরাধ। সমাজের কোন মাদক ব্যবসায়ী, জুয়াড়ী, সন্ত্রাসী মানুষের বন্ধু হতে পারে না। তেমনি আধুনিক প্রযুক্তির আড়ালে যারা যুব সমাজকে অন্ধকারের দিকে ধাবিত করছে তারাও সুনাগরিক নয়। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে তাড়াইল থানার অফিসার ইনচার্জের দরজা সাধারণ মানুষের জন্য দিন রাত ২৪ ঘন্টা খোলা, যখন ইচ্ছা তখন গিয়ে তার অভিযোগ বলতে পারবেন। আমাদের সদিচ্ছাই পারে নারী সহিংসতা, বাল্য বিবাহ, ইভটিচিং রোধ করতে। সর্বস্তরের মানুষ উদ্বুদ্ধ হলে মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি ‌ও জুয়া মুক্ত সমাজ গড়া সম্ভব। এব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

1

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

2

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

3

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

4

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

5

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

6

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

7

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

8

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

9

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

10

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

11

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

12

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

13

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

14

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

15

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

16

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

17

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

18

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

19

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

20