জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

পলাশ হাওলাদার  

পটুয়াখালীর গলাচিপায় সমিতির নামে সেরাজ খাঁ ও  বিএনপি নেতা আশ্রাব মোল্লাসহ একটি সঙ্ঘবদ্ধ ভূমি দালাল চক্র জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় ভূমিহীনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও জোর পূর্বক ভূমি দখল কারা প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগি পরিবার।


মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামের ভুক্তভোগি ২৩০ পরিবাব সহ  শত শত অসহায় ভূমিহীন পরিবারের অংশ গ্রহণে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. বশির হাওলাদার, মাওলানা আব্দুর রব , সালমা বেগম, নুরমোহাম্মদ শিকদার ও মো. মোক্তার হোসেন হাওলাদার।


এসময় বক্তারা বলেন, ভূয়া সমিতির নাম ভাঙিয়ে ভূমি দালাল চক্রের মূল হোতা বিএনপি নেতা আশ্রাব মোল্লা, কথিত সমিতির সভাপতি মো. সেরাজ খান, জালাল তালুকদার, মজিবর হাওলাদার, ফারুক মীর ও সাহাবুদ্দিন তালুকদার এরা জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৩০ অসহায় ভূমিহীন প্রতিটি পরিবারের কাছ থেকে এককালীন ১৩ হাজার ৫ শত টাকা করে ৩১ লাখ ৫ হাজার টাকা নেয়। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে গত কয়েকবছর ধরে ধাপে ধাপে আরও অনেক টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু তাদের কাউকেই জমি না দিয়ে টাকা আত্মসাৎ করে। তাই প্রতারণার নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।


ভুক্তভোগিরা বর্তমানে সরকার কর্তৃক ১৪৩২-১৪৩৩ অর্থ বছরে ২৩০ একর জমি একসনা খাস খাজনা প্রদানের মাধ্যমে ২৩০ টি ভূমিহীন পরিবার ভোগদখল করে আসছেন। তাদের ভোগদখলীয় জমি ভূমি অফিসকে ভূল বুঝিয়ে তাদের নামের একসনা ইজারা বাতিল করার চেষ্টায় জমি জবরদখল করার পায়তারা করিতেছে। এই জমিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে একটি সিভিল আপিল হয় যার নম্বর ৩৮২৮/২০২৫ দেওয়ানি আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মে ২০২৫ একটি অন্তবর্তীকালীন স্টে আদেশ ও নির্দেশনায় বলা হয় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্টে আদেশ বলবাৎ থাকবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

1

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

2

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

3

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

4

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

5

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

6

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

7

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

8

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

9

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

10

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

11

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

12

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

13

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

14

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

15

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

16

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

17

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

18

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

19

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

20