জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ রয়েল হাসান অরণ্য(৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে।

আটককৃত যুবক রয়েল হাসান অরণ্য হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচুকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিবগঞ্জ থেকে  চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী একটি সিএনজিতে এক ব্যাক্তি বিদেশী পিস্তলসহ আসছে। তার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পরে একটি সিএনজিতে বসা অবস্থায় ১ টি বিদেশী পিস্তলসহ রয়েল হাসান অরণ্য নামে একজনকে  আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

1

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

2

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

3

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

4

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

5

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

6

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

7

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

8

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

9

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

10

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

11

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

12

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

13

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

14

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

15

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

16

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

17

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

18

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

19

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

20