জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

এম কে ভুইয়া সোহেল 

পৌষ মাসের শেষের দিন বাঙালি সংস্কৃতিতে সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ উৎসবের দিন। বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। এরই ধারাবাহিতকায় টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ জানুয়ারি)তিনদিন ব্যাপী অধিবাস,নাম এবং লিলাকির্ত্তনসহ উপজেলার সদর ইউনিয়নের  চাপড়াবিলের  (লোকমুখে পরিবর্তিত বাসুলিয়া) সৌন্দর্য্যরে রানী হিজল গাছের আঙিনায় পালিত হয়েছে শতবছরের ঐতিহ্যের ধারক পৌষ সংক্রান্তি মেলা।

সরেজমিনে মেলায় ঘুরে দেখা গেছে,পাশর্^বর্তী উপজেলা সখিপুর,মির্জাপুর,কালীহাতিসহ বিভিন্ন এলাকার হাজারো দর্শনার্থীদের ভিড়ে মিলন মেলায় পরিণত হয়েছে চাপড়াবিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা শত বছরের সিদ্ধেশ্বরী হিজল গাছটির আঙিনা। বিভিন্ন বয়সী  নারী পুরুষসহ শিশু-কিশোরের ভিড়ে কোলাহল মূখর হয়ে পড়েছে মেলা প্রাঙ্গণ।

মেলাকে কেন্দ্র করে বসেছে বাতাসা, দই, মিষ্টির দোকান, ভাজা পেয়াজো, জিলাপী, চানাচুর, বাদাম, মাটির তৈজষপত্র, বাঁশ বেতের তৈজষপত্র, চটপটির দোকান, শীত বস্ত্রের দোকানসহ ধর্মীয় বিভিন্ন পোষ্টার,ষ্টিকার,ব্যাজ ও মানত সুতার দোকান।
কালিহাতী  উপজেলা থেকে স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে আসা ষাটোর্ধ বিরান সরকার বলেন, প্রতি বছর এই মেলা পৌষ মাসের শেষের দিন অনুষ্ঠিত হয় শুনে আসছি। আমাদের এলাকার অনেকই আসে। এবার মানত নিয়ে আমিও এসেছি।

মেলায় ঘুরতে আসা দীপালী দাস বলেন, চাপড়াবিল তথা বাসুলিয়ার হিজল গাছের আঙিনায় যুগ যুগ ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ছোট সময় জেঠাদের সাথে মেলায় আসতাম আর এখন স্বামী,সন্তান,শশুড়,শাশুড়ী সাথে নিয়ে মেলায় ঘুরতে এসেছি।

শতবছরের ঐতিহ্য এই মেলার নেই কোন কমিটি। সনাতনীদের বিশ^াস আধ্যাতিক ক্ষমতা সম্পন্ন এই সিদ্ধেশ^রী হিজল গাছ । এই বিশ^াসকে বুকে ধারণ করে ওই গাছের পাশর্^বর্তী মিরিকপুর গ্রামবাসী শতবছর ধরে এই মেলা আয়োজন করে আসছে। তবে মেলার আয়োজনে তারা গ্রামের শিক্ষিত এবং প্রবীণদেরকে অগ্রাধীকার দিয়ে আসছেন।
মিরিকপুর গঙ্গাচরণ তপশীলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জগদ্বিশ কর্মকার বলেন,আমার বাপ,দাদাদের মুখে শুনেছি তাদের ঠাকুরদারাও এই হিজলগাছ দেখেছেন।তাদের মুখে শুনেছি আসাম থেকে এক রাতের মধ্যেই এই গাছ এখানে এসেছিলো। তখন থেকে পূর্বপূরুষেরা এই গাছকে ঘিরে বিভিন্ন ধর্মীয় আচার আয়োজন করে আসছে। আমার বাবা,কাকাদেরও দেখেছি এই পৌষসংক্রান্তি মেলা করতে। আমরাও ধর্মীয় রিতী পালন করে আসছি। আনুষ্ঠানিক ভাবে এই মেলা অনুষ্ঠিত হয় না। এই মেলা পৌষ মাসের শেষের দিন হয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

1

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

2

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

3

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

4

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

5

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

6

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

7

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

8

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

9

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

10

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

11

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

12

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

13

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

14

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

15

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

16

জামায়াতের অবস্থান কর্মসূচি

17

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

18

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

19

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

20