জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

সাইফুর রহমান পারভেজ 
 

রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (রসায়ন) মো. সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের সকল শিক্ষার্থীর উদ্যোগে কলেজ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৬ নভেম্বর শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে মো. সালাহউদ্দিন শেখকে গোয়ালন্দ থেকে মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বদলি করা হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ধরে রাখার দাবিতে আন্দোলনে নামেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমাদের স্যার অত্যন্ত ভালো, নিয়মিত ক্লাস নেন, ছাত্রবান্ধব এবং একজন আদর্শ শিক্ষক। তাকে ষড়যন্ত্র করে বদলি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বদলির আদেশ বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, সালাহউদ্দিন স্যার শুধু শিক্ষক নন; তিনি অভিভাবকের মতো সবসময় পাশে থাকেন। তার বদলির সিদ্ধান্ত শিক্ষা পরিবেশকে বিঘ্নিত করবে।
মানববন্ধনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন যে বিষয়টি নিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। ইউএনও বলেন, শিক্ষার্থীরা চাইলে লিখিতভাবে বদলি প্রত্যাহারের আবেদন শিক্ষা অধিদপ্তরে জমা দিতে পারে; আমি সেটি প্রেরণ করব।

ইউএনও’র আশ্বাসের পর শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করেন এবং পরীক্ষায় অংশ নেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা জানান, শিক্ষার্থীদের বারবার আন্দোলনে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সমাধানে না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তারা মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

1

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

2

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

3

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

4

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

5

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

6

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

7

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

8

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

9

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

10

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

11

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

12

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

13

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

14

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

15

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

16

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

17

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

18

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

19

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

20