জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

মো আনিছুর রহমান  
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জরিমানাপ্রাপ্ত তন্তর বাজারের নয়ন ফার্মেসীর মালিক নারায়ণ চন্দ্র পাল।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নারায়ণ পাল দীর্ঘদিন ধরে তন্তর বাজারে নয়ন ফার্মেসীর দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে নয়ন ফার্মেসীতে অভিযান চালিয়ে রোগিদের চিকাৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগি দেখছিলেন। তিনি এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।
তিনি জানান, তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোন সনদপত্রই ছিল না। এ সময় নারায়ণ পাল স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। পরে মিথ্যা টাইটেল ব্যাবহার করে রোগি সাধারণকে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারয়ণ চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

1

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

2

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

4

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

5

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

6

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

7

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

8

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

9

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

10

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

11

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

12

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

13

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

14

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

15

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

16

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

17

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

18

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

19

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

20