জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ শাহ্ আলম

শেরপুরের ঝিনাইগাতী বাজার বড় মসজিদের নবগঠিত কমিটি গঠনে অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।


মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঝিনাইগাতী খাদ্য মিল মালিক সমিতির হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব জহুরুল ইসলাম মিলন। সভাপতিত্ব করেন আলহাজ্ব লুতফর রহমান। উপস্থিত ছিলেন আলহাজ্ব বাদশা মিয়া, আলহাজ্ব আবু বক্কর বি.এস.সি ও হাফেজ মোঃ আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।


লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, মসজিদের নবগঠিত কমিটিতে স্থানীয় বয়স্ক ও নিয়মিত নামাজিদের উপেক্ষা করে বাইরের লোক এনে হাততালির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। যা ইসলামী শরিয়ত ও সামাজিক রীতির পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।


এছাড়া মসজিদ মার্কেটের আটটি দোকান ৮ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি নিয়ে ভাড়া দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব অর্থের কোনো স্বচ্ছ হিসাব নেই, ফলে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে।


স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা দ্রুত তদন্ত করে ইসলামসম্মতভাবে কমিটি পুনর্গঠনের দাবি জানান।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

1

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

2

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

3

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

4

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

5

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

6

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

7

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

8

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

9

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

10

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

11

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

12

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

13

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

14

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

15

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

16

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

17

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

18

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

19

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

20