মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বহিরাগতের হুমকিতে অসুস্থ হয়ে ছয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

যশোরের অভয়নগরে টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন করে সঠিক উত্তর না পেয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আলাউদ্দিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এতে ভয়ে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো কাদিরপাড়া গ্রামের সোহেল হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (১৩), কোটা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে রিমি (১৩), জামিরা গ্রামের শফিয়ার রহমানের মেয়ে সিনহা (১৩), সমসপুর গ্রামের মিল্টনের মেয়ে মাধুরী (১৩), দিঘলিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে শর্মি খাতুন (১৩) ও পলাশের মেয় শ্রাবণী (১২)। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বুধবার সকালে স্কুলে আসেন আলাউদ্দিন নামের এক ব্যক্তি। তিনি এসে শিক্ষার্থীদের কাছে নানা প্রশ্ন করেন। শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতে না পারায় তিনি শিক্ষার্থীদের ছবি তোলেন এবং ইন্টারনেটে ছেড়ে দেবেন বলে ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি দেখে তাদেরকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন বলেন, সকালে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ছয়জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। শফিয়ার রহমান নামের একজন অভিভাবক বলেন, বহিরাগত একজন ব্যক্তি স্কুলে এসে কোমলমতি শিক্ষার্থীদের এভাবে ভয়ভীতি দেখাতে পারেন না। এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিনের মুঠোফোনে কল করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপুর্ব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভয় পেয়ে ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি আরও বলেন, একজন বহিরাগত ব্যক্তি এভাবে স্কুলে এসে শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন না। আমরা ভবিষ্যতে যেন এমন কোন ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

1

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

2

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

3

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

4

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

5

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

6

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

7

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

9

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

10

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

11

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

12

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

13

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

14

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

15

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

16

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

17

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

18

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

19

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

20