জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

ফয়ছল আহমদ নুমান


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফুড়ারপার আঞ্চলিক শাখা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫’ এর অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুরারপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি শরীফ আহমদ মাহদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শীতের তীব্রতায় অসহায় ও দরিদ্র মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব। মানবতার সেবায় তালামীযে ইসলামিয়া সবসময় রাজপথে ও আর্তমানবতার পাশে ছিল এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।" ফুড়ারপার আঞ্চলিক শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম আলী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা নেতা মোঃ আতিক আহমদ, মোঃ আনসার উদ্দিন, মোঃ মিজান আহমদ ও পারভেজ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক লোকমান হেকিমসহ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

1

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

3

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

4

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

5

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

6

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

7

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

8

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

9

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

10

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

11

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

12

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

13

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

14

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

15

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

16

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

17

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

18

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

19

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

20