জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মিয়া সুলেমান
ময়মনসিংহের আঠারবাড়ির কবিরপুর এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির দাবিতে কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা বুধবার (৬ ডিসেম্বর) সকালে মহাসড়ক অবরোধ করেন। এক দফা দাবির এ কর্মসূচির কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধে অংশ নেওয়া স্থানীয়রা জানান, দক্ষিণ বনগাঁও, কবিরপুর, চরপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বহুদিন ধরে এই কাঁচা রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীকে এই বিপদসঙ্কুল পথ পাড়ি দিতে হয়। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।

অবরোধস্থলে যাতায়তরত এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সড়ক অবরোধ করে দাবি আদায় গ্রহণযোগ্য নয়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে।”

তবে আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি দ্রুত পাকা করার বিকল্প কোনো পথ তাদের সামনে নেই। তাদের ভাষায়, “ব্লকেড ছাড়া আর উপায় নেই। আমাদের একটাই দাবি—রাস্তাটি দ্রুত পাকা করা।”

খবর পেয়ে রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের সঙ্গে ফোনে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, উন্নয়ন পাওয়া নাগরিকের অধিকার এবং সরকারি বরাদ্দ জনগণের প্রয়োজন অনুযায়ী বণ্টন করা কোনো অনুগ্রহ নয়—এটি সংবিধানসম্মত অধিকার। তাদের দাবিগুলো হলো—
১️.অবিলম্বে কাঁচা সড়কটি পাকা করা। ২️. উন্নয়ন বরাদ্দ বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ৩️. যেকোনো পক্ষপাতমূলক উন্নয়ন কার্যক্রম বন্ধ করা।

স্থানীয়দের দাবির বিষয়ে প্রশাসন আশ্বাস দিলেও তারা দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

1

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

2

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

3

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

4

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

5

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

6

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

7

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

8

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

9

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

10

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

11

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

12

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

13

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

14

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

15

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

16

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

17

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

18

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

19

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

20