জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

 
সাইদুর ইসলাম 
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তিনমাথায় ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার  সেলিম আহম্মেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে  নির্বাচনী আচরণ বিধি ও গণভোটের  প্রচারণা করেন। জনসাধারণকে গণভোটের বিষয়ে অবগত ও উৎসাহ প্রদান করতে এবং প্রার্থীদের আচরণ বিধির প্রচারণা চালানো হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ প্রচারণায় গণসংযোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ দেশের চাবি আমাদের হাতে প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় প্রতিনিয়ত বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 সাধারণ ভোটাররা এমন প্রচারণাকে স্বাগত জানিয়ে বলেন আমরা গণভোট কি বুঝতাম না, কেন গণভোট দিবো তার কারণও ছিল অজানা এমন প্রচারণায় আমরা গণভোট সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। সাধারণ ভোটাররা এজন্য পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। 

গণভোটের প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মো: বেলায়েত হোসেন সহকারী কমিশনার ভূমি, আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ,  মো: ওরায়দুর রহমান পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রবিউল ইসলাম পাঁচবিবি ডিগ্রী কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আওরঙ্গজেব সহকারী অধ্যাপক পাঁচবিবি ডিগ্রি কলেজ, বন্ধনের পরিচালক শফিকুল আলম বিপ্লব, বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পিসহ  অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

1

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

2

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

3

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

4

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

5

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

6

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

7

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

8

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

9

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

10

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

11

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

12

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

13

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

14

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

15

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

16

অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা

17

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

18

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

19

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

20