জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন

 মোহাম্মদ আলী মাস্টার


ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন। উপজেলার ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯ শত শিক্ষক /শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সারিবদ্ধভাবে সামনে দাঁড়িয়ে শাটডাউন প্লেকার্ড হাতে নিয়ে সময় কাটাচ্ছেন।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষকরা ১৩ তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে, শতভাগ পদোন্নতি, ১০ও ১৬ বছরে উচ্চতর স্কেল প্রদান বাস্তবায়নের নিমিত্ত তাদের এই আন্দোলন।
এবিষয়ে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক মিয়া বলেন, নভেম্বর মাসের ৮ তারিখে কলম সমর্পণে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডে ২ শতাধিক শিক্ষক আহতসহ চাদপুর জেলার সহকারী শিক্ষক ফাতেমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ১০ নভেম্বর উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ১৩ তম থেকে ১১ তম গ্রেডে উন্নিত করনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলেও প্রজ্ঞাপন জারি না করায় ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালনসহ গতকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করে আসছে। দাবি দাওয়া না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ইনকিলাবকে জানায়, তবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বাইরে তারা যাবেনা বলে জানায়। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নৌশাদ মাহমুদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কমপ্লিট শাটডাউনে আছেন বটে, এতে শিক্ষার্থী ও অভিভাবকদের কোন সমস্যা হচ্ছে না। চতুর্থশ্রেণির ছাত্র বলল আমাদের কোন সমস্যা নেই। স্যাররা আমাদের সাথে আছেন।

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

1

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

2

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

3

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

4

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

5

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

6

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

7

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

8

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

9

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

10

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

11

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

12

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

13

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

14

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

15

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

16

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

17

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

18

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

19

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

20