জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হচ্ছে

খাইরুল ইসলাম

গত তিন দিন সূর্যের দেখা মেলেনি। ফলে চুয়াডাঙ্গায় তীব্র শীত পড়েছে, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে, যা ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে এবং ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শীতের প্রকোপ এতটাই বেশি যে, অনেক সময় সূর্যের দেখা মিলছে না এবং নিম্ন আয়ের মানুষ জীবিকার তাগিদে চরম কষ্ট সহ্য করে কাজে বের হচ্ছে।


দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায়ই চুয়াডাঙ্গায় রেকর্ড হচ্ছে, যা ৯.৬ থেকে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে (ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অনুযায়ী)।

মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৬ দশমিক। গত সোমবার ছিলো তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।  বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

এদিকে, তীব্র শীতের কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতিও কম। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের কাজ না থাকায় বাড়ি ফিরে যাচ্ছেন। দুপুর ১২টায় চুয়াডাঙ্গার বাস টার্মিনাল রোডে ছিন্নমূল মানুষকে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা যায়।

বৈরী আবহাওয়ার কারণে বীজতলা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাহত হতে পারে ধান চাষ। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শয্যার তুলনায় কয়েক গুণ রোগী বেশি ভর্তি থাকায় বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

চুয়াডাঙ্গার বোয়ালমারি গ্রামের ভ্যানচালক কামরুল বলেন, ‘সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরও এখনো পর্যন্ত ভাড়া হয়নি। সড়কে মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। একদিকে শীত, অন্যদিকে পেটের তাগিদ। শীতের সঙ্গে জীবন জীবিকার যুদ্ধে হেরে যাচ্ছি আমরা।’

পথচারী কালাম মিয়া বলেন, অতিরিক্ত শীতের কারণে শরীরে ছয়টি পোশাক পরেও শীত ঠেকানো সম্ভব হচ্ছে না। শীত শরীরে সঞ্চারিত হচ্ছে। শরীরের কোনো অংশ ফাঁকা থাকলে অবশ হয়ে যাচ্ছে। পৌষ মাসের শুরু থেকে জেলায় শীত প্রভাব বিস্তার করছে।

ইজিবাইক চালক রবিউল বলেন, ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখনো বসে আছি। গরম চা খাচ্ছি। আমাদের মতো গরীব মানুষ পর্যাপ্ত শীতের গরম কাপড় না থাকায় এক রকম মানবেতর জীবনযাপন করছি। এখনো পর্যন্ত কোন কম্বল পাইনি।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন আর উত্তরের হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের দাপট আরও কিছুদিন অব্যাহত থাকবে জেলায়। তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেও সূর্যের দেখা নাও মিলতে পারে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

1

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

3

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

4

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

5

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

6

এস কে এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদ

7

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

8

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

9

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

10

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

11

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

12

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

13

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

14

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

15

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

16

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

17

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

18

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

19

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

20