জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

মোঃ শরিফুল ইসলাম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৩ সালের ২৮ অক্টোবর এক বিভীষিকাময়, রক্তে রঞ্জিত ও কলঙ্কময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন বিএনপি ঘোষিত মহাসমাবেশে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ঢাকায় সমবেত হয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকারের দাবিতে। সকাল থেকেই রাজধানীর সড়কজুড়ে জনস্রোত নামে, শান্তিপূর্ণ স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কিন্তু দুপুর গড়াতেই সেই শান্তিপূর্ণ সমাবেশ মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়, যখন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ মিলে নিরস্ত্র জনতার ওপর নেমে আসে নির্মম দমন অভিযান। টিয়ারশেল, গুলি ও গ্রেনেডের বিকট শব্দে কেঁপে ওঠে ঢাকার আকাশ, রাস্তায় ছড়িয়ে পড়ে রক্তাক্ত মানুষের দেহ। রাজধানীর বাতাস ভরে ওঠে রক্তের গন্ধে; রাজপথে লুটিয়ে পড়ে অসংখ্য মানুষ।

সেই ভয়াল দিনের স্মৃতি স্মরণ করে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জননেতা সেলিম রেজা আবেগভরে বলেন, “২৮ অক্টোবরের সেই রক্তাক্ত বিকেল আমি কোনোদিন ভুলতে পারব না। সেদিন ঢাকার রাজপথে আমরা দেখেছি কেমন নিষ্ঠুরভাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালিয়েছে। গ্রেনেডের শব্দে কেঁপে উঠেছিল শহর, মানুষ জীবন বাঁচাতে ছুটছিল। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তে ভাসিয়ে দিতে তারা যে বর্বরতা চালিয়েছে, তা মানবতার ইতিহাসে ঘৃণার প্রতীক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “কাজিপুর উপজেলা বিএনপির শত শত নেতাকর্মী আমার নেতৃত্বে সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। অনেকেই আহত হন, কেউ কেউ আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের সেই দমননীতি প্রমাণ করেছে—গণতন্ত্রের কথা বললেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু আমরা ভীত নই; এই রক্তই আমাদের সাহস জুগিয়েছে।”

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম বলেন, “২৮ অক্টোবর ছিল গণতন্ত্র হত্যার দিন। সেদিন রাষ্ট্রীয় মদদে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে। চোখের সামনে আমরা আমাদের ভাইদের লুটিয়ে পড়তে দেখেছি, রক্তে ভিজে গিয়েছিল ঢাকার মাটি। সেই দিনটি শুধু বিএনপির নয়, সমগ্র জাতির জন্য এক শোকাবহ অধ্যায়।” উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু ক্ষোভভরে বলেন, “ঢাকার রাজপথে যে নিষ্ঠুরতা আমরা দেখেছি, তা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ও পুলিশ মিলে মানুষ পিষে দিয়েছে, লাঠির আঘাতে রক্তাক্ত করেছে আন্দোলনকারীদের। তবুও আমরা পিছু হটিনি, কারণ শহীদদের রক্ত আমাদের আরও দৃঢ় করেছে।”

শেষে সেলিম রেজা বলেন, “২৮ অক্টোবর আমাদের চোখে দেখানো এক নির্মম সত্য—গণতন্ত্র রক্ষার লড়াই কখনো সহজ নয়। যারা সেদিন শহীদ হয়েছেন, তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমরা তাদের রক্তের ঋণ শোধ করব জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে—এই প্রতিজ্ঞা আজও আমাদের অটুট।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

1

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

2

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

3

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

4

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

5

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

6

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

7

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

8

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

9

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

10

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

11

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

12

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

13

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

14

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

15

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

16

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

17

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

18

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

19

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

20