জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্যা

 হাবিবুর রহমান সুমন
মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নে প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মিতু তালুকদার (২২) নামে এক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত মিতু উত্তর দুধখালির বড় কান্দি এলাকার মৃত আলি তালুকদারের মেয়ে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

🔹 পরিবারের অভিযোগ: বিয়ের প্রলোভন ও প্রতারণা
পরিবার সূত্রে জানা যায়, মিতুর সঙ্গে একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে রাশেদুল হাওলাদারের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, রাশেদুল বিয়ের প্রলোভন দেখিয়ে মিতুর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সম্প্রতি জানা যায়, রাশেদুল বিয়ে না করেই বিদেশে চলে যাচ্ছেন। এ খবর জানার পর গভীর অভিমানে মিতু গত ১ নভেম্বর রাতে ঘাস মারা কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

🔹 অভিযুক্তের বাড়িতে তালা
ঘটনার পর থেকে অভিযুক্ত রাশেদুল হাওলাদারের পরিবারের সদস্যরা পলাতক। বর্তমানে তাদের বাড়িতে তালা ঝুলছে।

🔹 ওসি’র বক্তব্য
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

1

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

2

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

3

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

4

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

5

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

6

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

7

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

8

মহান বিজয়ের মাস শুরু

9

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

10

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

11

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

12

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

13

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

15

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

16

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

17

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

18

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

19

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

20