জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

 আহমদ উল্লাহ  
  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে যদি জনগণের মতামত উপেক্ষা করে যেনতেনভাবে নির্বাচনের পাঁয়তারা করা হয়, তাহলে জনগণকে আরও একটি জুলাই বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। কিন্তু সরকার যদি একতরফা ও প্রহসনের নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। ইতিহাস সাক্ষী, জনগণের অধিকার হরণ করলে তার পরিণতি ভালো হয় না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তবে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজন হলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ জোরদার এবং গণমানুষের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ও মোহাম্মদ উল্লাহ, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ নুর, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ড. মাহবুবুর রহমান,  প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

1

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

2

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

3

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

4

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

5

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

6

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

7

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

8

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

9

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

10

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

11

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

12

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

13

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

14

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

15

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

16

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

17

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

18

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

19

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

20