জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ


মামুন মাস্টার

দেশের ইন্টারনেট সেবার খরচ বাড়তে যাচ্ছে প্রায় ২০ শতাংশ পর্যন্ত—এমন আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। প্রতিষ্ঠানটি বলছে, সরকার প্রস্তাবিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫’-এর খসড়ায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বাড়বে, পাশাপাশি ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) ক্রয়মূল্যও বাড়বে প্রায় ১৪ শতাংশ।

আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালির রাওয়া ক্লাবে আয়োজিত ‘টেলিকম খাতের খসড়া গাইডলাইনে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধি ও দেশীয় উদ্যোক্তা সুরক্ষাহীনতার প্রতিবাদে ঐক্যবদ্ধ আমরা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. আমিনুল হাকিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম-মহাসচিব-১ মো. মাহবুব আলম রাজু, যুগ্ম-মহাসচিব-২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ এবং পরিচালকবৃন্দ রাশেদুর রহমান রাজনমো. মিঠু হাওলাদারসাব্বির আহমেদরাইসুল ইসলাম তুহিনমো. জুবায়ের ইসলাম ও এ এস এম সাইফুল ইসলাম সেলিম

আইএসপিএবি সভাপতি মো. আমিনুল হাকিম বলেন,

“নতুন টেলিকম নীতিমালার কারণে ইন্টারনেটের মূল্য অন্তত ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, বাস্তবে এটি আরও বেশি হতে পারে। এদিকে অপারেটরদের ক্রয়মূল্যও বাড়বে ১৪ শতাংশ। যেখানে ৫-৬ শতাংশ মুনাফা নিয়েই ব্যবসা পরিচালনা করা কষ্টসাধ্য, সেখানে এই অতিরিক্ত খরচ বহন করা অসম্ভব। এমন পরিস্থিতিতে আমাদের ব্যবসা চ্যারিটি হাউজে পরিণত হবে।”

তিনি আরও অভিযোগ করেন,

“বিদেশি প্রতিষ্ঠান যেমন স্টারলিংকের অ্যাকুইজেশন ফি ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ১২.৫ লাখ টাকা), অথচ দেশীয় উদ্যোক্তাদের জন্য নির্ধারিত ফি ২৫ লাখ টাকা। এই বৈষম্য সম্পূর্ণ অযৌক্তিক এবং দেশীয় শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর।”

আইএসপিএবি সভাপতি আশঙ্কা প্রকাশ করে বলেন,

“নির্বাচনের আগে টেলিকম খাতে যেন কোনো অস্থিরতা সৃষ্টি না হয়, সেটাই আমরা চাই। কিন্তু সরকার যেভাবে নীতিমালা প্রণয়ন করছে, এতে দেশের গ্রামীণ পর্যায়ের ইন্টারনেট ব্যবসা টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আগামী তিন মাসের মধ্যেই অনেক স্থানীয় আইএসপি বন্ধ হয়ে যেতে পারে, ফলে বাংলাদেশ ‘ডিজিটালি শাটডাউন’-এর মুখে পড়তে পারে।”

তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,

“দেশীয় উদ্যোক্তাদের টিকে থাকার স্বার্থে এই খসড়া নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে। আমরা চাই সব রাজনৈতিক দল এই বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নিক।”

আইএসপিএবি নেতারা বলেন, খসড়া নীতিমালার আওতায় নতুন করে আরোপিত লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ার ও বিভিন্ন চার্জের কারণে ইন্টারনেট খরচ বাড়বে, যা সরাসরি সাধারণ গ্রাহকের উপর প্রভাব ফেলবে। এতে ডিজিটাল বাংলাদেশ গঠনের অর্জনগুলো হুমকির মুখে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

1

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

2

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

3

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

4

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

5

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

6

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

7

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

8

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

9

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

10

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

11

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

12

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

13

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

14

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

15

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

16

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

17

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

18

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

19

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

20