জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ এর মতবিনিময়

মোঃ সেলিম রেজা 
 
বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিরল উপজেলা বিএনপি’র আয়োজনে দলের কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোননীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও বিরল মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান (যুগান্তর), সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পণ), সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু (খোলা কাগজ), সহ সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), সাবেক কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী (আজকের দেশবার্তা), নির্বাহী সদস্য দিপঙ্কর রায় (মানবকন্ঠ), মুসলিম হক (বাংলার দূত), সদস্য সেলিম রেজা (জনতার খবর), মুরসালিন হোসেন (মাতৃছায়া), লুৎফর রহামান (ঘোষণা), এ বি মাসুম (আমার বাংলা), আবুল কালাম আজাদ (ভোরের চেতনা), মহবুর রহমান (দিনাজপুর এক্সপ্রেস), আল মামুনুর রশিদ (ঢাকাপোস্ট) প্রমূখ এর বিভিন্ন প্রশ্নের সদুত্তের প্রদান করেন বিএনপি মনোননীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। মতবিনিময়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬ জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে পরষ্পর সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

1

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

2

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

3

গ্যাস সংকটে রান্নাঘর অচল

4

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

5

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

6

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

7

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

8

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

9

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

10

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

11

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

12

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

13

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

14

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

15

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

16

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

17

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

18

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

19

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

20