Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

আবু সায়েম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী বাজার এলাকায় স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 
এখানে উল্লেখ্য যে, রাজবাড়ী হাট এক অংশ নওগাঁর নিয়ামতপুর উপজেলার এবং এক অংশ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার।
এটি একটি তিন জেলার সীমান্তবর্তী এলাকা।হাটের অর্ধেক অংশ নিয়ামতপুর উপজেলার এবং বাকী অর্ধেক অংশ নাচোল উপজেলার।আবার এই একই হাটের দক্ষিণে ২ কিলোমিটার পরেই রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলার অংশ। তাই ঐতিহাসিক এই হাট রাজবাড়ী হাট তিন জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এর একটি বিশেষত্ব রয়েছে। এখানে একদা এক রাজা বসবাস করতেন;সেই রাজার বাড়ী বা ধ্বংস স্তুপও এখনো বিদ্যমান রয়েছে। সেই নামানুসারে এই হাটের নাম করা হয় রাজবাড়ী হাট। তবে এটি নিয়ামতপুর উপজেলার পাড়ঐল ইউনিয়নের অন্তর্ভুক্ত ও নাচোল উপজেলার অর্ন্তগত।
 তারি ধারাবাহিকতায় - আজ দুপুরে যে সকল কম্বল বিতরণ করা হয় তা ছিলো নিয়ামতপুর উপজেলার বাসিন্দাদের ।
এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ঐল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর মেম্বার)।
দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলমান এ কম্বল বিতরণ কার্যক্রমে একশত (১০০) অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 
স্বপ্ন উন্নয়ন ক্লাবের সদস্যরা জানান, তারা পূর্ব থেকেই বিভিন্ন গ্রামে গিয়ে জরিপের মাধ্যমে প্রকৃত শীতার্ত, অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে বাছাইকৃত তালিকার ভিত্তিতে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেন। “যারা সত্যিকার অর্থে শীতবস্ত্রের প্রয়োজন ছিল — কেবল তাদেরই অগ্রাধিকার দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি”— বলেন ক্লাবের এক সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম স্বপ্ন উন্নয়ন ক্লাবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আমি সবসময় স্বপ্ন উন্নয়ন ক্লাবের পাশে থাকবো এবং ভবিষ্যতেও সহযোগিতা করে যাবো।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বপ্ন উন্নয়ন ক্লাবের সদস্যবৃন্দ ও উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে স্বপ্ন উন্নয়ন ক্লাব ভবিষ্যতে আরও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

1

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

2

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

3

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

4

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

5

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

6

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

7

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

8

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

9

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

10

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

11

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

12

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

13

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

14

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

15

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

16

বারহাট্টায় কলেজ শাখায় ছাত্রদলের কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

17

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

18

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

19

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

20