জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্ক, তদন্তের দাবি সচেতন মহলের

 আব্দুল্লাহ আল মামুন 

যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের এক সাবেক নেতা ব্যারিস্টার কামরুজ্জামান স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করায় এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, বিতর্কিত অর্থের ব্যবহার এবং চিহ্নিত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার অভিযোগকে ঘিরে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে মনিরামপুরের বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে জাতীয় দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা কর্মসূচিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনের সঙ্গে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ও ছবি শোভা পেত। সে সময় তিনি প্রকাশ্যেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, তাঁর অর্থের মাধ্যমে আওয়ামী লীগের নানা অপকর্ম পরিচালিত হয়েছে এবং মনিরামপুরে বিভিন্ন বাহিনী গড়ে ওঠে, যাদের মধ্যে অনেকে এখনো সক্রিয়। বিশ্বস্ত সূত্রের দাবি, অতীতে চিহ্নিত ও বর্তমানে এলাকা ছাড়া কয়েকজন আওয়ামী লীগ কর্মীর দায়িত্বও তিনি নিয়েছেন।

৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর ব্যারিস্টার কামরুজ্জামান নিজের দলীয় পরিচয় গোপন রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ নেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তাঁর মনোনয়ন বাতিল হলেও পরবর্তীতে আদালতে রিটের মাধ্যমে তা পুনর্বহাল হয়। এ ঘটনায় জনমনে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে— এটি কি আওয়ামী লীগের নতুন কৌশল, নাকি প্রশাসনিক প্রভাবের ফল?

মনিরামপুরের সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রার্থিতা ভবিষ্যতে বিতর্কিত রাজনীতির পুনরুত্থান ও পূর্বের প্রভাবশালী গোষ্ঠীর পুনর্বাসনের পথ খুলে দিতে পারে। তারা বিষয়টি নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সচেতন মহলের দাবি, অভিযোগপ্রাপ্ত ব্যারিস্টার কামরুজ্জামানের আর্থিক উৎস, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নির্বাচনী যোগ্যতা পুনরায় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

মনিরামপুরবাসীর প্রত্যাশা— গোপন সমঝোতা বা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হোক।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

1

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

2

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

3

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

4

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

5

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

6

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

7

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

8

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

9

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

10

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

11

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

12

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

13

খতমে কোরআন থেকে গণসমাবেশ

14

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

15

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

16

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

17

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

18

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

19

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

20