কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়ায় উদয় ও রবি শংকরের ভিটামাটি রক্ষায় মানববন্ধন

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার  ১৩ জুলাই সকালে কালিয়া ডাকবাংলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্তমান বাংলাদেশ প্রত্মতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি দুই শত বছরের পুরোনো কালিয়ার ঐতিহ্যবাহি বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা যা বর্তমানে ডাকবাংলা নামে পরিচিত। এই চত্তরে দোকান ঘর নির্মানের প্রতিবাদে এই মানববন্ধন হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে এলাকার বিাভন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, ছাত্র নেতা রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মেহেদী হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম ঘোষ ও মিন্টু ঘোষ। 
বক্তগন এ সময় বলেন, কালিয়ার ঐতিহ্য  বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি, এ আবাস ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মীয়দের মন্দির, যেখানে প্রৃতিবছর চরক মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে শহীদ মিনার সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী শহীদের নাম ফলক। ডাকবাংলা চত্তর যা কালিয়াবাসীর প্রান। অথচ সে দিকে লক্ষ্য না করে এখানে দোকান ঘর নির্মান করা হচ্ছে। তাদের দাবী এ নির্মান কাজ বন্ধ করে অন্যত্র এ কাজ করা হোক। 
উল্লেখ্য, ১৯৪৮ দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি ছেড়ে ভারতে চলে গেলে তা সরকারী সম্পত্তি হিসাবে গন্য করা হয়। পরবর্তীতে তাদের বসত বাড়ী বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের নিয়ন্ত্রনে নেয়। কিন্তু বসত বাড়ীর উত্তর পাশে এ ঘর নির্মান করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

1

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

2

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

3

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

4

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

5

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

6

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

7

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

8

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

9

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

10

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

11

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

12

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

13

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

14

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

15

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

16

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

17

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

18

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

19

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

20