জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

মেহেদী হাসান

বছরের শুরুর দিকেই  দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা স্বনামধন্য প্রতিষ্ঠান দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল স্নাতক মাদরাসায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় 
দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুল বাতেন।
তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক চলায় এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি। উৎসব না হলেও বছরের শুরুর দিকেই  নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল কোমলমতি শিক্ষার্থীরা।
নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অভিভাবকরাও বছরের প্রথম দিনেই বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন 
উপাধ্যক্ষ মোঃ রশিদুল ইসলাম,
সহকারী অধ্যাপক মোঃ মেজবাউল হোসেন, সহকারী অধ্যাপক মোঃ শাফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মাছুদুল আলম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী মৌলভী মোঃ আতাউর রহমান, সহকারী মৌলভী মোঃ জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ সাজেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ ও গর্ভনিং বডির সদস্য মোঃ আব্দুল মতিন ও প্রমুখ। 
এসময় অধ্যক্ষ আব্দুল বাতেন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ❝বই শুধু পরীক্ষায় পাস করার উপকরণ নয়। বই মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। শিক্ষার মাধ্যমেই মানুষ ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে।❞

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

1

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

2

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

3

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

4

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

5

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

6

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

7

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

8

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

9

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

10

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

11

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

12

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

13

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

14

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

15

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

16

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

17

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

18

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

19

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

20