জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে নোবিপ্রবি


আতিকুর রহমান
টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে অবস্থানের গৌরব অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে। এতে বৈশ্বিক পর্যায়ে ৫০১ থেকে ৬০০ এর মধ্যে এবং বাংলাদেশে ৭ম অবস্থান অর্জন করে নোবিপ্রবি।

এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এটি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এ সময় তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫০১ থেকে ৬০০ এর মধ্যে অবস্থান এবং জাতীয় পর্যায়ে সপ্তম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ সকল অংশীজনদের সহযোগিতায় ভবিষ্যতেও নোবিপ্রবি সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য আরও বলেন, এই স্বীকৃতি নোবিপ্রবির অবিচল অগ্রগতি এবং বৈশ্বিক দৃশ্যপটে এর শক্তিশালী অবস্থানকে নিশ্চিত করে। এই র‌্যাঙ্কিং সাফল্য প্রমাণ করে যে, নোবিপ্রবি গবেষণা ও বিজ্ঞানচর্চায় ক্রমশ উন্নতি সাধন করছে। সাম্প্রতিক সময়ে ইরাসমাস প্লাস উদ্যোগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি এবং গবেষণানির্ভর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে নোবিপ্রবি আন্তর্জাতিক অবস্থানকে সুদৃঢ় করেছে। তিনি বলেন, নোবিপ্রবিকে ভবিষ্যতে আরও গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবনসক্ষম ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নোবিপ্রবি তথা বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গণে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে বদ্ধপরিকর।

এ বিষয়ে নোবিপ্রবি র‌্যাঙ্কিং এন্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ড. ফাহদ হুসাইন বলেন, ‘‘যা পরিমাপ করা যায় তার উন্নতি ঘটানো যায়” এই নীতিকে ধারণ করে আমরা নোবিপ্রবিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুস্পষ্টভাবে পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ ধরনের অর্জন আমাদের জন্য গভীর অনুপ্রেরণা এবং আগামীতে আরও ভালো ফলের আশায় আমাদের নিরলস পরিশ্রম করে যেতে হবে। তবেই নোবিপ্রবির অগ্রগতি ও কল্যাণ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০২৬ সালের টাইমস্ হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৪টি দেশ ও অঞ্চলের ৯১১টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম অবস্থানে রয়েছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এশিয়ায় নানিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন ইউনিভার্সিটি অব রিসার্চ ইউরোপে প্রথম স্থান অর্জন করেছে।  



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

1

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

2

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

3

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

4

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

5

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

6

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

7

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

8

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

9

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

10

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

11

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

12

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

13

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

14

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

15

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

16

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

17

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

18

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

19

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

20