জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীকে হুমকি

  মো. শহিদুল ইসলাম পিয়ারুল


ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন প্রতিবেশী ও সম্পর্কে জেঠাতো ভাই মজিবুর রহমানের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. ওয়াসিম মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা থেকে অভিযোগ তুলে নিতে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত মজিবুর রহমান ও তাঁর পরিবার।


অভিযোগ সূত্রে জানা যায়, মজিবুর রহমান উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামের মৃত আ. কাদিরের ছেলে।  বাদী ওয়াসিম মিয়া ও অভিযুক্ত মজিবুর রহমান পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। অভিযুক্ত মজিবুর রহমান গত প্রায় সাত মাস ধরে ওয়াসিমের 

স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল।  গত ৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশে পানির মোটরের কাছে হাত-মুখ ধুতে যান। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা মজিবুর রহমান পেছন থেকে গৃহবধূর মুখ চেপে ধরে। পরে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পাশের জনৈক এনামুল হকের নির্মাধীন পাকা ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ধস্তাধস্তি ও ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত মজিবুর পালিয়ে যায়। এরই ক্ষোভে ভোক্তভোগী ও পরিবারের লোকজন নিজেদের জায়গায় বাঁশের বেড়া দিয়ে মজিবুর রহমানের পথ বন্ধ করে দেয়।


ভুক্তভোগীর স্বামী ওয়াসিম মিয়া জানান, এর আগেও প্রায় ৫ মাস আগে মজিবুর রহমান রাতের অন্ধকারে ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সে সময় বিষয়টি জানাজানি হলে মজিবুর এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিছুদিন পর এলাকার এরশাদ মিয়া নামক এক ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, এরশাদ মিয়ার দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। গৃহবধুর জা সোমা আক্তার সহ স্থানীয় বাসিন্দারা জানান, মজিবুর রহমানের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ। তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।”
 
নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।” অভিযুক্ত মজিবুর রহমান অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, “পূর্বশত্রুতাবশত তাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বর্তমানে আমার বাড়িঘরের চারপাশে বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে।”


মো. শহিদুল ইসলাম পিয়ারুল

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

1

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

2

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

3

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

4

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

5

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

6

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

7

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

8

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

9

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

10

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

11

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

12

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

13

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

14

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

15

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

16

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

17

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

18

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

19

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

20