জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

আলমগীর হোসাইন 

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে বাঁধন সাহা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক মেসেঞ্জারের একটি গ্রুপে নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংবাদটি জানাজানি হওয়ার পর বরমী বাজারের বিভিন্ন মসজিদ–মাদ্রাসার ইমাম–মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঁধন সাহাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে হাজারো ইসলামি তৌহিদী জনতা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তৌহিদী জনতার দাবি, আটককৃত বাঁধন সাহা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন)–এর একজন সক্রিয় সদস্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, সে ইসকনের সক্রিয় সদস্য। আমাদের নবী (সা.)–কে নিয়ে কটূক্তি করার সাহস সে কোথা থেকে পেয়েছে? এর সুষ্ঠু বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা নিজস্ব ব্যবস্থা নিতে বাধ্য হবে।

স্থানীয় সুমন কর্মকার বলেন, বাঁধন গরিব পরিবারের ছেলে। সে ফেসবুক ব্যবহার করলেও বিষয়টি কিভাবে ঘটেছে তা তদন্তেই বের হবে। আমরা এলাকায় দীর্ঘদিন হিন্দু–মুসলিম সহাবস্থানে বসবাস করি—এই পরিবেশ নষ্ট হওয়া উচিত নয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াও ঠিক নয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই অভিযুক্তকে আটক করা হয়েছে। বাঁধন ইসকনের সদস্য কি না—তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় মাওলানা মাহাদী হাসান বাদী হয়ে অভিযোগ করলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

1

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

2

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

3

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

4

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

5

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

6

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

7

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

8

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

9

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

10

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

11

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

12

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নি

13

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

14

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

15

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

16

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

17

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

18

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

19

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

20