জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প্রদান

জুনাঈদ আল হাবিব 



বাংলাদেশ জামায়াতে ইসলামী উচাখিলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চর আলগী গ্রামের মোহাম্মদ তারা মিয়ার পরিবারকে সৌর বিদ্যুৎ প্রদান করা হয়।
মোহাম্মদ তারা মিয়া পেশায় একজন সাধারণ শ্রমজীবী মানুষ। তাঁর তিন সন্তান রয়েছে। বড় ছেলে (৬) ঢাকায় কাজ করে , আর ছোট দুটি সন্তান এখনো অপ্রাপ্তবয়স্ক।

এই সৌর বিদ্যুৎ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির, কারা নির্যাতিত জননেতা অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান সাহেব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
 আবুল খায়ের মোহাম্মদ বরকতুল্লাহ — সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা
 আবুল খায়ের খান মোহাম্মদ তোহা — অর্থ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবির
 কাজী শহিদুল ইসলাম — সেক্রেটারি, উচাখিলা ইউনিয়ন জামায়াতে ইসলামী
জুনাইদ আল হাবিব — সভাপতি,  ইসলামী ছাত্রশিবির উচাখিলা ইউনিয়ন
আরিফুল ইসলাম — স্কুল সম্পাদক, ইসলামী ছাত্রশিবির উচাখিলা ইউনিয়ন

অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান সাহেব তাঁর বক্তব্যে বলেন,

“আমরা সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে থাকতে চাই। আমাদের রাজনৈতিক লক্ষ্য শুধু ক্ষমতা নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। ইসলামী সমাজব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। যে পরিবারগুলো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত, তাদের ঘরেও আলো পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম ইনশাআল্লাহ আরও সম্প্রসারিত হবে।”

তিনি আরও বলেন,

“এই দেশ আমাদের, এই জনগণ আমাদের—তাদের সেবা করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে একটি আলোকিত সমাজ গড়ি, যেখানে অন্যায়ের স্থান নেই, থাকবে ন্যায়, ইনসাফ ও মানবতার জয়।”

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই এমন মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

1

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

2

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

3

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

4

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

5

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

6

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

7

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

8

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

9

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

10

হালদায় জাল ও বড়শি জব্দ

11

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

12

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

13

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

14

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

15

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

16

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

17

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

18

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

19

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

20