জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

 আলতাফ হোসাইন সুমন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকায় থেকে ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনী বিএসএফ এর একজন সদস্যকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল। এ সময় তাদের এক সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
বিষয়টি টের পেয়ে আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির টহল দল ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ  তাজিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে বিএসএফ সদস্য গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে তাকে আটক করার হয়।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।
রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি জানান, নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ সদস্য আটকের পরপরই উভয় পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় এবং স্থানীয় পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও প্রটোকল অনুসরণ করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান ঘটনাতেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার পক্রিয়া চলমান রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

1

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

2

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

3

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

4

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

5

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

7

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

8

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

10

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

11

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

12

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

13

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

14

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

15

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

16

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

17

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

18

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

19

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

20