জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি

 মোঃ মশিউর রহমান 
দিনাজপুর জেলার ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনতারা এলাকায় অভিযান চালিয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেন।
দিনাজপুর বিজিবি সেক্টর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি বিশেষ দল বনতারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকগুলো উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

1

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

2

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

3

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

4

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

5

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

6

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

7

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

8

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

9

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

10

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

11

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

12

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

13

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

14

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

15

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

16

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

17

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

18

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

19

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

20