জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

জুনাঈদ আল হাবিব 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে এসে হামলার শিকার হয়েছেন নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন কর্মী।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য মোজাম্মেল হক, জেলা এনসিপির সংগঠক মাসুম বিল্লাহ এবং ছাত্রশিবির কর্মী শিহাব উদ্দিন।
এর মধ্যে গুরুতর আহত মোজাম্মেল হককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব অভিযোগ করেন,
“হাসপাতালের অনিয়ম, দুর্নীতি, দালালচক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ব্যানারে মানববন্ধনে যোগ দিতে গেলে হাসপাতালের কিছু স্টাফ ও স্থানীয় দালালচক্র অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়।”
তারা বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,
“হাসপাতালের সামনে মানববন্ধন চলাকালে উপস্থিত জনতার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন বলেন,
“হাসপাতালের বাইরে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা প্রথমে আমি জানতাম না। পরে অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পারি, মানববন্ধনে আসা কয়েকজনকে স্থানীয়রা প্রতিহত করেছে। পরে ইউএনও মহোদয় ও ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

1

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

2

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

3

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

4

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

5

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

6

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

7

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

8

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

9

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

10

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

11

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

12

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

13

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

14

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

15

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

16

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

17

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

18

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

19

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

20