জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

 মোঃ মশিউর রহমান

দিনাজপুরের পার্বতীপুরে একটি পুরাতন মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুত্বের বাংলাদেশ” ও “বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ”। যৌথ উদ্যোগে সংগঠন দুটির পক্ষ থেকে মসজিদ উন্নয়নের জন্য ৮০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলের হাট এলাকার শংকরপুরে অবস্থিত পুরাতন মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব সিমেন্ট মসজিদ কমিটির সভাপতি ও ইমামের হাতে হস্তান্তর করা হয়।
জানা গেছে, মসজিদের উন্নয়ন কার্যক্রমে সিমেন্ট প্রদানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সমর আলী ও বায়েজিদ ইসলাম এবং বাংলাদেশ পুলিশের সদস্য মুক্তা।
সংগঠন দুটির পক্ষ থেকে সিমেন্ট হস্তান্তর করেন পার্বতীপুরের তরুণ সমাজসেবক মো. এরফান খান ও ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম।
এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে দাতাসংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

1

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

2

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

4

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

5

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

7

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

8

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

9

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

10

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

11

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

12

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

13

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

14

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

15

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

16

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

17

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

18

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

19

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

20