জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

  খ,ম,জায়েদ হোসেন 

৭ ডিসেম্ভর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।আজ রবিবার ৭ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় নাসির নগর উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন  উপলক্ষ্যে স্থানীয় প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য ব়্যালী উপজেলা সদরে 

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রণাঙ্গনে বীর শহীদদের স্মরণে  মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন।

পরে রণাঙ্গনে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা থানা মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ মোঃ অলিউল্লাহ।  নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবু রনি দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম এ হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী,  সহকারী কমিশনার ভুমি মোঃ সাহেল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকবুল হোমেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ রাফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব,বীর মুক্তিযোদ্ধা মোঃ তিতু ভুঁইয়া,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপি উপজেলা যুগ্ম সম্বনয়ক মোঃ রাফিজ মিয়া প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।আজ রবিবার ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর হানাদার মুক্ত দিবস। এই দিনে নাসির নগরের আকাশে- বাতাসে উড়েছিল লাল সবুজের পতাকা। তাই নাসিরনগরের ইতিহাসে এই দিনটি বিশেষভাবে স্মরণীয়। ১৯৭১ সালের এই দিনে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা নাসির নগর কে হানাদার মুক্ত করেন। ১৯৭১ সালেের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনীর  থানা অভ্যন্তরে পাকিস্তানি পতাকা নামিয়ে আকাশে উড়িয়েছিল লাল সবুজের পতাকা।১৯৭১ সালের ১৫ ই নভেম্বর পাক হানাদার বাহিনী তাদের বিপুল সংখ্যক সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার কুলিকুন্ডা,ফুলপুর,নুরপুর, নিশ্চিন্তপুর, তিলপাড়া,শিংহগ্রাম,তুল্লাপাড়া, গ্রামবাসীর উপর নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘর-বাড়িতে।পাক হানাদার বাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়।নাসির নগর উপজেলার মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা ৭ ডিসেম্বর নাসিরনগর থানা অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগর কে হানাদার মুক্ত করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

1

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

2

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

3

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

4

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

5

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

6

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

7

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

8

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

9

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

10

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

11

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

13

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

14

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

15

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

16

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

17

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

18

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

19

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

20