জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

শফিকুল ইসলাম
জামালপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত দলীয় প্রার্থী, দলগুলোর প্রান্তিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের সমন্বয়ে এই রাজনৈতিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়।  
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুর এই সংলাপ আয়োজন করে। সভায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর- ৫ সদর আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন, জামালপুর- ৩ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী, এনসিপি জেলা শাখার সদস্য সচিব ডা. মোশারফ হোসেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হবে। নির্বাচনী প্রচার-প্রচরণায় সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিষয়ে সবাইকে সতর্কতার সাথে সোচ্চার ও সজাগ থাকবে হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

1

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

2

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

3

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

4

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

5

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

6

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

7

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

8

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

9

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

10

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

11

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

12

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

13

মহান বিজয়ের মাস শুরু

14

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

15

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

16

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

17

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

18

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

19

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

20