জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল



আবদুল্লাহ আনসারী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর সাপাহারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২৫) বিকাল সাড়ে চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশের স্বার্থ, রাষ্ট্র পরিচালনা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর অসুস্থতা কাটিয়ে দ্রুত আরোগ্য লাভ এখন শুধু দলীয় নেতাকর্মীদের নয়, দেশের মানুষেরও এক যৌথ প্রত্যাশা। এ কারণে দেশনেত্রীর পূর্ণ সুস্থতার জন্য সবাইকে আন্তরিক দোয়া করার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্রের স্থিতিশীলতা কামনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি তরিকুল ইসলাম (চেয়ারম্যান), রেজাউল করিম (মাস্টার), আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মতিউর রহমান (মতি), শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সম্পাদক সামেদুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

1

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

2

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

3

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

4

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

5

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

7

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

8

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

9

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

10

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

11

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

12

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

13

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

14

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

15

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

16

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

17

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

18

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

19

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

20