জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতার করে পুলিশ

আলী হোসেন রাজন 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন। 

বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতি আগাম তথ্য পেয়ে পালিয়ে যেত সহজেই।

এই পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এএসআই শরাফত আলী ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্য মো রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এএসআই শরাফত আলী বলেন, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত চতুর; সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফলভাবে তাকে আটক করতে পেরেছি।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।”

গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

1

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

2

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

3

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

4

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

5

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

6

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

7

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

8

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

9

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

10

অবৈধ ভাবে ফুটপাত দখল

11

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

12

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

13

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

14

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

17

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

18

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

19

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

20