
খ,ম,জায়েদ হোসেন
৭ ডিসেম্ভর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।আজ রবিবার ৭ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় নাসির নগর উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে স্থানীয় প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য ব়্যালী উপজেলা সদরে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রণাঙ্গনে বীর শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন।
পরে রণাঙ্গনে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা থানা মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ মোঃ অলিউল্লাহ। নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবু রনি দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম এ হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ভুমি মোঃ সাহেল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকবুল হোমেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ রাফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব,বীর মুক্তিযোদ্ধা মোঃ তিতু ভুঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপি উপজেলা যুগ্ম সম্বনয়ক মোঃ রাফিজ মিয়া প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।আজ রবিবার ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর হানাদার মুক্ত দিবস। এই দিনে নাসির নগরের আকাশে- বাতাসে উড়েছিল লাল সবুজের পতাকা। তাই নাসিরনগরের ইতিহাসে এই দিনটি বিশেষভাবে স্মরণীয়। ১৯৭১ সালের এই দিনে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা নাসির নগর কে হানাদার মুক্ত করেন। ১৯৭১ সালেের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনীর থানা অভ্যন্তরে পাকিস্তানি পতাকা নামিয়ে আকাশে উড়িয়েছিল লাল সবুজের পতাকা।১৯৭১ সালের ১৫ ই নভেম্বর পাক হানাদার বাহিনী তাদের বিপুল সংখ্যক সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার কুলিকুন্ডা,ফুলপুর,নুরপুর, নিশ্চিন্তপুর, তিলপাড়া,শিংহগ্রাম,তুল্লাপাড়া, গ্রামবাসীর উপর নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘর-বাড়িতে।পাক হানাদার বাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়।নাসির নগর উপজেলার মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা ৭ ডিসেম্বর নাসিরনগর থানা অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগর কে হানাদার মুক্ত করেন।