জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হাতে



মোঃ শরিফুল ইসলাম
প্রযুক্তিতে আবারও চমক দেখালেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃতি সন্তান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ আবু রায়হান। জাতীয় পর্যায়ে রোবটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক (Gold Medal) এবং বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ রায়হান ও তাঁর টিম থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা "World Youth Summit for Invention and Innovation (WYSII)"-এ অংশগ্রহণের জন্য অফিশিয়াল ‘ইয়েস কার্ড’ (YES Card) বা চূড়ান্ত ছাড়পত্র পেয়েছেন।
এর আগে ২০২৫ সালের শুরুতে রায়হান আন্তর্জাতিক WICE প্রতিযোগিতায় রৌপ্যপদক (Silver Medal) জিতে কাজিপুরের নাম উজ্জ্বল করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার দেশসেরা হয়ে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানোর সুযোগ পেলেন।
রায়হানের নেতৃত্বাধীন টিম ‘বাংলাদেশ এয়ার’ (Bangladesh Air)-এর উদ্ভাবিত প্রজেক্ট ‘মেঘদূত’ বিচারকদের নজর কেড়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত একটি মিসাইল ডিটেকশন ও প্রতিরক্ষা ব্যবস্থা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রায়হান বলেন, "WICE-এ সিলভার পাওয়ার পর আমাদের স্বপ্ন ছিল আরও বড় কিছু করার। ন্যাশনালে গোল্ড মেডেল পাওয়াটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় পাওয়া হলো থাইল্যান্ডে যাওয়ার ‘YES Card’ হাতে পাওয়া। আমরা এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। কাজিপুর তথা দেশবাসীর কাছে দোয়া চাই যেন থাইল্যান্ড থেকেও আমরা গোল্ড নিয়ে ফিরতে পারি।"
টিম ‘বাংলাদেশ এয়ার’-এর অন্য সদস্যরা হলেন মুশতাক আহমেদ রাতুল, মোঃ সিফাত, সিনহা সিদ্দিকা এবং উমাইয়া খিয়াম নিরা। 
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা বলেন,রায়হান কাজিপুরের গর্ব।আমরা তাকে নিয়ে গর্ববোধ করি।তার এই ধারাবাহিক সফলতা তাকে তথা কাজিপুরকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলবে।কাজিপুর উপজেলা বিএনপি  সব সময় তার পাশে আছে।আগামীদিনে আরোও সাফল্য অর্জন করুক সেই প্রত্যাশা ও শুভ কামনা রইল। 
এলাকার  ছেলের এমন সাফল্যে এবং থাইল্যান্ডে যাওয়ার সুযোগ পাওয়ায় পরিবার ও স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

1

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

2

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

3

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

4

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

5

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

6

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

7

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

8

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

9

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

10

নগরীতে যুবকের লাশ উদ্ধার

11

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

12

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

13

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

14

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

15

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

16

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

17

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

18

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

19

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

20