জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক

 মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হক। এর পাশাপাশি ন্যায়বিচার চেয়েছেন তারা।


অভিযোগ গঠনের আগে সোমবার (১২ জানুয়ারি) তাদের বিরুদ্ধে প্রসিকিশনের আনা অভিযোগের ব্যাপারে জিজ্ঞেসা করার পর তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন। এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সোমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।


ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


আদালতে আজ (সোমবার) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারপতি। এ সময় ট্রাইব্যুনাল আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। এছাড়া, ট্রাইব্যুনালের বিচারপতি তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগও পড়ে শোনান। আদালত বলেন, এই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত গ্রাউন্ড রয়েছে।আদেশ পড়ে শোনানোর পর বিচারপতি দুই আসামিকে জিজ্ঞাসা করেন, আপনারা কি আপনাদের অপরাধের দোষ স্বীকার করেন?


জবাবে আনিসুল হক ও সালমান এফ রহমান দাবি করেন, তারা নির্দোষ এবং তারা ন্যায়বিচার চান। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার নির্দেশসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।


একইসঙ্গে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জুলাইয়ে গণঅভ্যুত্থানকারীদের দমনে নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

1

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

2

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

5

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

6

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

7

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

8

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

9

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

10

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

11

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

12

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

13

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

14

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

15

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

16

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

17

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

18

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

19

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

20