জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

আহমদ উল্লাহ  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ  নজরুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর এরিক গিলানের এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যা ও নগর মহিলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রিনা, এসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন, সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান।
উভয়পক্ষ চট্টগ্রামসহ দেশের সামগ্রিক নাগরিক উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান, মানবাধিকার এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
বৈঠকে চট্টগ্রাম মহানগরীর আমীর বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম, সম্প্রদায় ও নাগরিকের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামের মৌলিক শিক্ষা। এসময় তিনি আমীরে জামায়াতের কথাটি পুনঃউল্লেখ করেন- “এই দেশে কোনো সংখ্যালঘু নেই; সকলেই সমান।”
এছাড়া নাগরিক অধিকার, ন্যায়বিচার (ইনসাফ), সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। মহানগরী আমীর জানান, দুর্নীতি জাতির উন্নয়নে বড় বাধা, তাই সুশাসন, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়তে জামায়াত অঙ্গীকারবদ্ধ।
চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা এবং নাগরিক দুর্ভোগ নিয়ে জামায়াতের উদ্যোগ, তৎপরতা ও সেবামূলক কার্যক্রম বৈঠকে তুলে ধরা হয়। একইসাথে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষ সহযোগিতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের বিষয়ে ইতিবাচক মতামত বিনিময় করেন।
বৈঠকে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নারীর শিক্ষা ও ক্ষমতায়ন। জামায়াতের নারী নেত্রীরা সরাসরি আলোচনায় অংশ নেন এবং নারী শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশ সম্পর্কিত মতামত তুলে ধরেন। মার্কিন কর্মকর্তা নারীদের অংশগ্রহণ এবং তাদের নেতৃত্বের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে স্বাগত জানান।
আলোচনার শেষে উভয়পক্ষ মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি, সামাজিক সহাবস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভবিষ্যতে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

1

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

2

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

3

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

4

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

5

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

6

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

7

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

8

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

9

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

10

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

11

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

12

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

13

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

14

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

15

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

16

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

17

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

18

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

19

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

20