জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

শরিফুল 
বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) নামের একটি সমিতিকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বছরের পর বছর অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা কোটি কোটি টাকা হঠাৎ করেই উধাও হয়ে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে শত শত পরিবারে জমা রাখা সঞ্চয়—মানুষের মুখে এখন শুধু হতাশা, কান্না আর দীর্ঘশ্বাস।

স্থানীয়দের ভাষ্য—এই দুই উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই প্রশ্ন:
“সার্কের টাকাগুলো কি আর কোনোদিন ফেরত পাওয়া যাবে?”

দূর্গাহাটা, ফুলবাড়ি, হরিনা, উত্তরপাড়া—সকল এলাকায় প্রতারণার শিকার ভুক্তভোগীদের দীর্ঘ তালিকা। বহু পরিবারের স্বপ্ন, কষ্টার্জিত সঞ্চয় ও ভবিষ্যতের ভরসা মুহূর্তেই ভেঙে পড়েছে।

হরিনা উত্তরপাড়ার আমেনা বেগমের চিত্র আরও হৃদয়বিদারক। মাটি কাটার পর জমানো অর্থ অধিক মুনাফার আশায় জমা করেছিলেন সার্ক সমিতিতে। কিন্তু টাকা ফেরত চাইতে গেলে সমিতির পরিচালক আশরাফুল ইসলাম স্বপন তাকে হুমকি দেন। দীর্ঘদিন অপেক্ষা, টাকার দুশ্চিন্তা—শেষ পর্যন্ত স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এখন প্যারালাইজড অবস্থায় দিন কাটাচ্ছেন।

এলাকার ব্যবসায়ী মো. তারেক জানালেন আরও ভয়াবহ তথ্য। ডিপিএসের টাকা চাইতে গেলে উল্টো তারই বিরুদ্ধে চেকের মামলা করে সমিতির কর্তৃপক্ষ। তিনি বলেন, “টাকা ফেরত চাইতে গিয়ে নিজেই আসামি হয়ে গেলাম।”

প্রতারিতদের মধ্যে রয়েছেন সমিতির নৈশপ্রহরী লক্ষী চন্দ্র মালীও। তিনি জানান—“সময় লাগবে” এই অজুহাতে তাকে বারবার ঘুরিয়ে এক টাকাও ফেরত দেওয়া হয়নি। কর্মচারী হয়েও রক্ষা পাননি তিনি।

প্রবাসী সুলতান বাহাদুরের স্ত্রী পাঁচ বছরের ডিপিএস করেছিলেন ২০ শতাংশ মুনাফার কথা শুনে। সাত বছর পার হলেও এখন পর্যন্ত কোনো টাকা ফেরত পাননি। বরং সমিতির সবকিছু হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, দুই উপজেলার শত শত গ্রাহকের কোটি কোটি টাকা সংগ্রহের পর পরিচালক আশরাফুল ইসলাম স্বপন সব কার্যক্রম গুটিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন।

এ বিষয়ে গাবতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক জানান, সমিতিটির নিবন্ধন আপাতত স্থগিত রয়েছে। তিনি বলেন,
“ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবুও মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন—
“আমাদের কষ্টার্জিত টাকা কি কোনোদিনও ফেরত আসবে?”

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সার্ক সমিতির এই প্রতারণা আবারও মনে করিয়ে দিল—অধিক মুনাফার ফাঁদে পড়ে সাধারণ মানুষ কত সহজেই নিঃস্ব হয়ে যায়। আর একেক পরিবারের সেই ভেঙে পড়া স্বপ্নগুলো আজ গ্রামজুড়ে হতাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

1

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

2

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

3

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

4

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

5

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

6

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

7

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

8

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

9

আমন ধানের ফলন ভালো

10

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

11

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

12

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

13

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

15

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

16

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

17

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

18

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

19

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

20