জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাজমুলহুদা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রাজনৈতিকভাবে সক্রিয় একাধিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। কর্মসূচিতে এনসিপি, জামায়াত ও মজলিসের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

মানববন্ধনে বক্তব্য দেন আবুল কালাম কালামিয়া, আবু কাওসার, আল মামুন ও শাহপরান। বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান দায়িত্ব পালন কালে কলমাকান্দায় প্রশাসনিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জনবান্ধব সেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সময়ে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

বক্তারা আরও বলেন, এমন একজন সৎ, যোগ্য ও মানবিক কর্মকর্তার হঠাৎ বদলি উপজেলাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশার জন্ম দিয়েছে। জনস্বার্থে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে কলমাকান্দায় বহাল রাখার দাবি জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

এদিকে ইউএনও মাসুদুর রহমানের বদলিকে ঘিরে সম্প্রতি উপজেলা জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বিশেষ করে তাঁর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসসহ একজন বিতর্কিত কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনের ভেতরের অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই ইউএনও মাসুদুর রহমানকে বদলির মুখে পড়তে হয়েছে। আবার অন্য একটি মহল এটিকে প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখার আহ্বান জানিয়েছে।

সব মিলিয়ে ইউএনও বদলির ইস্যুটি এখন কেবল প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই; বরং তা রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক প্রতিক্রিয়া ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বৃহত্তর বিতর্কে রূপ নিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

1

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

2

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

3

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

4

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

5

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

6

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

7

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

8

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

9

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

10

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

11

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

12

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

13

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

14

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

15

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

16

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

17

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

18

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

20