জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

মোঃ মাহিন খান
“সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য”—গোলাম আজম সৈকত

মো. মাহিন খান, ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা গোলাম আজম সৈকত বলেছেন, “আমরা এখানে সংসদ সদস্য হতে আসিনি, এসেছি ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে। ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো আন্দোলন সফল হবে না। রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।”

 তিনি আরও বলেন, “তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফাই হচ্ছে আগামী বাংলাদেশের রূপরেখা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণের শক্তিই আমাদের আসল পুঁজি।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে চেচরীরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও জননেতা গোলাম আজম সৈকত। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা এবং বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহসভাপতি গোলাম কবির, রাজাপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, রাজাপুর কৃষক দলের আহ্বায়ক ফারুক মোল্লা, রাজাপুর উপজেলা তাতী দলের সভাপতি মিজানুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সদস্য আবুয়াল সায়েম চানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আনিসুর রহমান মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন চেচরীরামপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. মান্নান হাওলাদার ও টিএম আতিকুর রহমান।

সভা শেষে দলীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনের জন্য মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

1

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

2

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

3

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

4

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

5

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

6

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

7

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

8

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

9

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

10

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

11

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

12

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

13

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

15

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

16

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

17

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

18

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

19

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

20