জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


সাদ্দাম হোসাইন
 সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে নভেম্বর (রোজ শনিবার) বিকাল ৩ ঘটিকার সময় দেলুয়া ঈদগা মাঠ ময়দানে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। 
জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপি'র সাবেক সদস্য মোঃ মামুন হোসেন বরাত। বেলকুচি পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজগঞ্জ ৫ (বেলকুচি, চৌহালি,এনায়েতপুর) বিএনপি'র মনোনীত প্রার্থী জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম। প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল দলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে,শেখ মুজিবুর রহমান যে বাকশাল কায়েম করেছিলেন সেটা বহাল থাকলে আজকে কেউ রাজনীতি করার সুযোগ পেতেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ ১৭ টা বছর আন্দোলন সংগ্রাম মিথ্যা মামলা জেল জুলুম নির্যাতন সকল কিছু সহ্য করে আজকে জীবন মরণের সন্ধিক্ষণে। আজকের এই দিনে আপনাদের সকলের কাছে আপোষ হীন নেত্রী দেশনেত্রী বেগন খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আর তার যে আশা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা সেটা বাস্তবায়ন করতে হলে আগামী এয়োদশ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।তাই আগামী এয়োদশ নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট ধানের শীষে দিবেন এই প্রত্যাশা করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল। অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার সাবেক যুগ্ন আহবায়ক বেলকুচি উপজেলা বিএনপি, মোহাম্মদ গোলাম আযম সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য, মোঃ মাহমুদুল হাসান শান্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য, মোঃ মজনু সিকদারসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

1

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

2

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

3

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

4

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

5

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

6

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

7

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

8

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

9

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

10

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

11

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

12

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

13

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

14

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

15

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

16

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

17

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

18

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

19

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

20