Md Obaydul
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

শাখাওয়াত হোসেন মোল্লা।।
মাদারীপুরের শিবচর উপজেলায় পৌর বাজারে পূর্ব শত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে। এতে পৌর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। 
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮:১৫ টার শিবচর পৌর বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রাকিব মাদবর পূর্ব কাকৈর (জয়বাংলা ব্রিজ) সংলগ্ন এলাকার নাসির মাদবরের ছেলে এবং একেই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮:১৫ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর । এ সময় প্রকাশ্যে রাকিবের উপর অতর্কিত হামলা চালায় ৫-৬ জন দূর্বত্তরা। চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
পরে রাকিব মাদবর সড়কে লুটিয়ে পড়লে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই যুবককে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।কিন্তু ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে।
ঘটনার সততা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

1

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

2

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

3

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

4

মানবতার ডাকে সাড়া

5

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

6

নীলপদ্মের ঘ্রাণে বিষ

7

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

8

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

9

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

10

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

11

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

12

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

14

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

15

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

16

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

17

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

18

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

19

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

20